বীরভূমে নানুরে কাজল অনুগামী তৃণমূল নেতার দাদাগিরি অভিযোগ উঠে। অভিযোগ, রিন্টু পাল নামে এক বিজেপি কর্মীকে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে কান ধরে উঠ-বস করায় কাজল অনুগামী তৃণমূল নেতা। এরই প্রতিবাদে মঙ্গলবার নানুরে বিজেপি ও আরএসএস-এর প্রতিবাদ মিছিল বের হয়। মিছিল যায় নানুর থানার সামনে, সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় যা ঘিরে উত্তেজনা তৈরি হয়।
থানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল মঙ্গলবার। প্রসঙ্গত, গ্রামে থাকতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিজেপি করা চলবে না। রিন্টু পাল নামে এক বিজেপি কর্মীকে তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে হুমকি দেয় কাজল অনুগামী বলে পরিচিত তৃণমূল নেতা। কান ধরে উঠ-বস করানো হয় বলে অভিযোগ। সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয় বীরভূমের নানুরে।
এদিনি বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্যদের প্রতিবাদ কর্মসূচি হয় নানুরে। বিরাট মিছিল, নানুর থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দাবি, অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতা মিলন শেখকে গ্রেফতার করতে হবে। বীরভূম জেলার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগীয় প্রধান অনিমেষ মুখার্জি বলেন, ‘গোটা বীরভূম জেলায় একমাত্র নানুরে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। যে ঘটনা নানুরে ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা চাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক। আমরা একটি প্রতিবাদ মিছিল করেছি। নানুর থানার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। স্মারকলিপি জমা দাওয়া হয়েছে পুলিশকে’।















