Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

নিপা ভাইরাসের নয়া গাইডলাইন বেঁধে দিল রাজ্য

নিপা ভাইরাসের নয়া গাইডলাইন বেঁধে দিল রাজ্য

নিপা ভাইরাসের নয়া গাইডলাইন বেঁধে দিল রাজ্য। সেখানে বলা হয়েছে, নিপা আক্রান্ত হলে ২১ দিনের নিভৃতবাস আবশ্যিক।

জনস্বাস্থ‌্য আধিকারিক ডা. অনির্বাণ দলুই জানিয়েছেন, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
এখনও পর্যন্ত রাজ্যে সরকারিভাবে নিপা আক্রান্ত দু’জন। রোগী শনাক্ত হওয়ার পরেই কনটাক্ট ট্রেসিং নিয়ে নিঁখুত কাজ করেছে স্বাস্থ‌্য দপ্তর।

 

ডা. অনির্বাণ দলুইয়ের আশ্বাস, ‘‘যাঁরা ওই দুই আক্রান্তের সংস্পর্শে এসেছেন তাঁদের ছাড়া কারও ভয় পাওয়ার কিচ্ছু নেই। করোনার মতো ছড়ায় না নিপা ভাইরাস। শুধুমাত্র আক্রান্ত ব‌্যক্তির লালারস, হাঁচি-কাশির ড্রপলেট থেকেই তা ছড়াতে পারে। এরই মধ্যে নিপায় আক্রান্ত, উপসর্গযুক্ত রোগী এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তি ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্পষ্ট নিয়মাবলি নির্ধারণ করেছে স্বাস্থ‌্য দপ্তর।

 

যেখানে বলা হয়েছে শুধুমাত্র যাঁরা নিপায় আক্রান্তদের সঙ্গে দীর্ঘক্ষণ একঘরে খুব কাছাকাছি কাটিয়েছেন তারাই ঝুঁকিপূর্ণ। এদের মধে‌্য যদি কারও কোনও উপসর্গ না থাকে তাঁদেরও ২১ দিন নিভৃতবাসের পরামর্শ দিয়েছে স্বাস্থ‌্যদপ্তর। স্বাস্থ‌্যকর্মীরা দিনে দু’বার তাঁদের ফোন করে স্বাস্থ‌্য সম্পর্কিত খোঁজ খবর করবেন বলেও জানানো হয়েছে।

READ MORE.....