Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পদত্যাগ করলেন ভারতীয় মহিলা হকি দলের কোচ হরেন্দ্র সিং

পদত্যাগ করলেন ভারতীয় মহিলা হকি দলের কোচ হরেন্দ্র সিং

আচমকাই ভারতীয় মহিলা হকি দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করলেন হরেন্দ্র সিং।হকি ইন্ডিয়া জানিয়েছে ব্যক্তিগত কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

বিশেষজ্ঞদের মতে দলের ক্রমাগত খারাপ পারফরম্যান্স এবং খেলোয়াড়দের সঙ্গে আচরণগত সমস্যার কারণেই হরেন্দ্র সিংকে নাকি কোচের পদ ‘মিউচুয়ালি’ সরানোর সিদ্ধান্ত নেওয়া। উল্লেখ্য ২০২৪ সালের এপ্রিলে ভারতীয় মহিলা হকি দলের দায়িত্ব নিয়েছিলেন হরেন্দ্র সিং। তাঁর প্রশিক্ষণে ভারত নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল।তবে এরপর থেকে ভারতীয় দল ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সে করছিল। ২০২৪-২৫ মরশুমে এফআইএইচ প্রো লিগে ১৬ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছিল তারা।

 

পদত্যাগের পর হরেন্দ্র সিং এক বিবৃতিতে জানিয়েছেন ‘আমি ব্যক্তিগত কারণে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি। তবে মন থেকে আমি এই অসাধারণ দলটির সঙ্গে এবং তাদের সাফল্যের সঙ্গে থাকব।’ হরেন্দ্র সিংয়ের জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সোয়ের্ড মারিনকে। প্রসঙ্গত ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে এই ডাচ কোচের নেতৃত্বে ভারতীয় মহিলা দল চতুর্থ স্থানে শেষ করেছিল।

READ MORE.....