Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত

পাড়ায় সমাধান শিবিরে উপস্থিত রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের খাঁদিবাঁধ কোকিলমনি হাইস্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতিপ প্রসাদ মাহাতো শালবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম বেরা, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ, তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা কাসেম খান সহ আরো অনেকে।

 

ওই কর্মসূচিতে উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরে রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন প্রতিটি বুথের ছোটখাটো যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলির সমাধানের জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তাই প্রতিটি বুথকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন বিভিন্ন বুথের বাসিন্দারা।

 

তাই সর্বস্তরের মানুষকে তিনি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অংশগ্রহণ করারও আহ্বান জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন যে সারাদেশের মধ্যে এই ধরনের কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র পশ্চিমবঙ্গে চালু করেছেন। সারাদেশের আর কোন রাজ্যে এই ধরনের কর্মসূচি কোন মুখ্যমন্ত্রী চালু করেনি, তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

READ MORE.....