Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পিংলায় তৃণমূলের প্রতিবাদ মিছিল

পিংলায় তৃণমূলের প্রতিবাদ মিছিল

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অসম্মান ও বাঙ্গালীদের উপর নির্মম সন্ত্রাস ও অত্যাচারের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত পিংলা বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন পিংলার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অজিত মাইতি। তার এক হাতে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অন্য হাতে ছিল ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ছবি।

 

ওই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মুখে শ্লোগান ছিল আমরা বাঙালি, বাঙ্গালীদের উপর অত্যাচার মানছি না মানবো না ,বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে কেন বিজেপি জবাব চাই, জবাব দাও।

 

ওই মিছিলে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা বিজেপির পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলায় কথা বললে বাংলা ভাষী মানুষদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। তাদের মারধর করা হচ্ছে। তাদের কাছে থাকা আধার কার্ড সহ প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার তীব্র নিন্দা করে পথে নেমে আন্দোলন শুরু করেছেন। ভাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদি বাংলা ভাষীদের উপর অত্যাচার বন্ধ করা না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলে তিনি জানান।

READ MORE.....