যান নিয়ন্ত্রণে পুলিশের রাশ নেই। বলতে গেলে পুলিশের বিরুদ্ধে পূর্ণার্থীদের মারধরের অভিযোগ। বীরভূমের বোলপুরে কাছারিপট্টিতে পথ অবরোধ স্থানীয়দের। সেই অবরোধে আটকে গেল অনুব্রত মণ্ডলের কনভয়। স্বাভাবিকভাবেই উত্তেজনা এলাকায়। শ্রাবণ মাসের শেষ সোমবার। বোলপুরের সুরথেশ্বর শিব মন্দিরে শিবভক্তরা বিভিন্ন জায়গা থেকে জল এনে শিবের মাথায় ঢালে। অভিযোগ, বোলপুরের শিবতলা যাওয়ার বাইপাস রাস্তা পুলিশের গতিবিধির প্রতি কোন নিয়ন্ত্রণ নেই। পুলিশের বিরুদ্ধে পুণ্যার্থীদের মারধর করার অভিযোগ।
স্বাভাবিকভাবেই প্রতিবাদ জানিয়ে বোলপুরে পথ অবরোধ করে স্থানীয়রা। সেখানেই আটকে পড়ে অনুব্রত মণ্ডলের কনভয়। প্রায় আধঘন্টা ধরে আটকে থাকে অনুব্রত মণ্ডল। পরের স্থানীয়দের সহযোগিতায় অনুব্রতের কনভয় চলে যায়। পরে বোলপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের পুন্যার্থীরা বোলপুর থানার সামনে এসে জমায়েত করে। বিক্ষোভ দেখায়। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়।














