Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে

প্রজাতন্ত্র দিবস, নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে

আজ সোমবার দেশের প্রজাতন্ত্র দিবস। তার আগে রবিবার থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে। আরপিএফ, জিআরপি, বম্ব স্কোয়াডকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। বন্দেভারত, মিথিলা, রাজধানী এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ দূরপাল্লার প্রতিটি ট্রেন এবং লোকাল ট্রেনেও রবিবার থেকেই তল্লাশি শুরু হয় যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা হাওড়া স্টেশনকে।

 

রবিবার থেকেই হাওড়া স্টেশনের ওল্ড এবং নিউ কমপ্লেক্স বিল্ডিংয়ে আরপিএফ এবং জিআরপি’র পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়। প্ল্যাটফর্মে যাত্রীদের মেটাল ডিটেক্টর এবং স্নিফার ডগ দিয়ে লাগেজ পরীক্ষা করা হয়। এছাড়াও দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও একইভাবে তল্লাশি চালানো হয়। এর পাশাপাশি প্লাটফর্মে যতটা সম্ভব হয় বিভিন্ন ট্রেনের কম্পার্টমেন্টে ফুল ফোর্স নিয়ে চেকিং করা হয়। স্টেশনে প্রবেশ এবং বাহির গেটগুলিতে বাড়তি নজরদারি নেওয়া হয়েছে।

READ MORE.....