Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রতি জেলায় সোশ্যাল মিডিয়া টিম, ভুয়ো খবরে লাগাম দিতে মাঠে নামছে নবান্ন

প্রতি জেলায় সোশ্যাল মিডিয়া টিম, ভুয়ো খবরে লাগাম দিতে মাঠে নামছে নবান্ন

প্রতি জেলায় আলাদা সোশ্যাল মিডিয়া ইউনিট গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বাড়তে থাকায় এই পদক্ষেপকে সময়োপযোগী বলছেন বিশেষজ্ঞরা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে পরিচালিত হবে এই ইউনিটগুলি। প্রতিটি জেলার সদর তথ্য ও সংস্কৃতি অফিস থেকেই পরিচালনা করা হবে কাজ। সূত্রের খবর, এই প্রক্রিয়ায় ১০৮টি নতুন শূন্যপদ তৈরি করা হচ্ছে।

 

সিদ্ধান্ত অনুসারে, প্রয়োজনীয় কর্মী নিয়োগ এবং ইউনিট পরিচালনার কাঠামো দ্রুত গড়ে তোলা হবে। সরকারি সূত্র জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর তথ্য রুখতেই এই উদ্যোগ। নতুন ইউনিটগুলি সত্যতা যাচাই ও তথ্যপ্রচার—দুই দিককেই সমান গুরুত্ব দেবে। সাধারণ মানুষকে সচেতন করাও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। সোশ্যাল মিডিয়া এখন শুধু প্রচারের প্ল্যাটফর্ম নয়, বহু মানুষের জীবিকার মাধ্যমও। প্রতিদিন এই মাধ্যমে তথ্যের বিস্তার যেভাবে বাড়ছে, তা নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের আলাদা উদ্যোগের প্রয়োজন ছিল বলেই মত রাজ্য সরকারের কর্মকর্তাদের।

 

তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিনিধি জানিয়েছেন, এই ইউনিটগুলি সরকারি প্রকল্প, নীতি ও উদ্যোগের বার্তা সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেবে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরকারের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।রাজ্য সরকারের এই পদক্ষেপে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, তেমনই তথ্যের ভ্রান্তি রোধে প্রশাসনিক নজরদারিও আরও সুসংহত হবে বলেই মনে করা হচ্ছে।

READ MORE.....