Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রয়াত ধর্মেন্দ্র

প্রয়াত ধর্মেন্দ্র

সোমবার দুপুরে ভিলে পার্লে শ্মশানে আচমকাই দেওল পরিবারের সদস্য এবং অমিতাভ বচ্চন, আমির খান, সলমন খানদের উপস্থিতিতে বলিউডের হি-ম্যানের মৃত্যুশঙ্কা দানা বেঁধেছে! এককথায় ধর্মেন্দ্রকে নিয়ে চূড়ান্ত সাসপেন্স বহাল। এমতাবস্থায় দেওল পরিবারের সদস্যরা মুখ না খুললেও শোকপ্রকাশ করেন করণ জোহর, নীতিন গড়করি-সহ একাধিক ব্যক্তিত্ব। জল্পনায় সিলমোহর বসল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা।

 

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ নরেন্দ্র মোদির। শোকবার্তায় তিনি লিখেছেন, ভারতীয় সিনেমার এক যুগাবসান। তিনি ছিলেন একজন আইকনিক সিনেব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রে সমানভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন। এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।

READ MORE.....