Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্ল্যাটিনাম জয়ন্তীতে আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রী, ৭৫ পড়ুয়ার সঙ্গে মন কি বাত করবেন মোদি

প্ল্যাটিনাম জয়ন্তীতে আইআইটি খড়গপুরে প্রধানমন্ত্রী, ৭৫ পড়ুয়ার সঙ্গে মন কি বাত করবেন মোদি

দেশের প্রথম আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তী উদ্‌যাপনে যোগ দিতে শনিবার পশ্চিম মেদিনীপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় এবং স্মারক মুদ্রা প্রকাশ করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আইআইটি চত্বর।আইআইটি সূত্রে খবর, শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ প্রতিষ্ঠানে পৌঁছবেন প্রধানমন্ত্রী।

 

সফরের শুরুতেই ৭৫ জন পড়ুয়ার সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। এই বিশেষ মতবিনিময় পর্বের নাম দেওয়া হয়েছে ভয়েসেস ফর বিকশিত ভারত। এর পর স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত একটি প্রদর্শনী ঘুরে দেখবেন তিনি। সেখান থেকে যাবেন নেতাজি অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে।সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট অতিথিরা। এর পর আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। উপস্থিত দর্শকদের উদ্দেশেও ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। বেলা ১১টা নাগাদ ক্যাম্পাস ছাড়বেন মোদি।প্রধানমন্ত্রীর সফর ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

মেন গেট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে কড়া নজরদারি। মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। পড়ুয়া ও কর্মীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বহিরাগতদের প্রবেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা।এদিকে, এই সফরের কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর পোস্ট অনুযায়ী, ২১ নভেম্বর পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহারের বৈশালীতে উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং উত্তরপ্রদেশের লখনউয়ে কৌশল দীক্ষান্ত সমারোহ-এও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

READ MORE.....