পাকিস্তানের সিন্ধ প্রদেশ ভারতে ফেরানোর দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। রবিবার একটি সভায় তিনি বলেন, সিন্ধ বর্তমানে ভারতের অংশ নয়, কিন্তু সীমান্ত বদলে যেতেই পারে। ওই অঞ্চল ভারতে অন্তর্ভুক্ত হতে পারে। ১৯৪৭ সালে দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয় সিন্ধু নদী তীরবর্তী প্রদেশ সিন্ধ। সেখানকার বহু বাসিন্দা জন্মভিটা ছেড়ে চলে আসতে বাধ্য হন। রাজনাথের বক্তব্য, এলকে আডবাণীর মতো সিন্ধি হিন্দুরা কোনদিনই সিন্ধ অঞ্চলের পাকিস্তানে চলে যাওয়া মেনে নিতে পারেননি।
তিনি বলেন, “আমি উল্লেখ করতে চাই যে লালকৃষ্ণ আডবাণী তাঁর একটি বইতে লিখেছিলেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা, এখনও ভারত থেকে সিন্ধু প্রদেশের বাদ চলে যাওয়া মেনে নিতে পারেননি। রাজনাথ আরও বলেন, “শুধু সিন্ধের লোকেরাই নয়, গোটা ভারত মনে করে সিন্ধু পবিত্র নদী। সিন্ধের অনেক মুসলমানও বিশ্বাস করতেন যে সিন্ধু নদীর জল মক্কার আব-এ-জমজমের চেয়ে কম পবিত্র নয়, এটি আদভানিজির উক্তি।” এরপরই ভারতের প্রতিরক্ষমন্ত্রীর মন্তব্য করেন, “আজ সিন্ধুভূমি ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকে সিন্ধু সর্বদা ভারতের অংশই থাকবে।













