Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ফের হিমাচলে ধসে মৃত ৪

ফের হিমাচলে ধসে মৃত ৪

ফের ধস হিমাচল প্রদেশে। বৃহস্পতিবার প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ইরাবতী নদীর জলে ভেসে গিয়েছে চাম্বা জেলার আস্ত একটা গ্রাম। বাসন্ধন ​​গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে পাথর গড়িয়ে পড়া দেখতে বাড়ি থেকে বেরোয় এক ভাই-বোন। সেই সময় পাহাড়ের ঢাল ভেঙে যাওয়ায় জীবন্ত চাপা পড়ে দু’জনই। মেহলায় অন্য একটি ধসে দুই মহিলার মৃত্যু হয়েছে। প্রশাসন জানিয়েছে, বন্যা কবলিত জেলা থেকে আরও দুই বাসিন্দার সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

এর আগে মণি মহেশ যাত্রার সময় দোনালির কাছে পাথরের আঘাতে ছয় তীর্থযাত্রী আহত হন। তাদের প্রথমে ভারমৌর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে বিমানে চাম্বা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। একটানা বৃষ্টিতে বেড়েছে নদীর জল। ইরাবতী নদীর জলে সম্পূর্ণ ডুবে রয়েছে ভারমৌর বিধানসভা অঞ্চলের সালোন গ্রাম। স্থানীয় বিধায়ক ডঃ জনক রাজ গ্রামটির নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। গ্রামবাসীরা জানিয়েছেন গত তিন দশকে তারা ইরাবতী নদীকে কখনও এত ভয়ঙ্কর রূপে দেখেননি।

READ MORE.....