Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বনগাঁ থেকে গ্রেফতার বিজেপি নেতা

বনগাঁ থেকে গ্রেফতার বিজেপি নেতা

গরু পাচার মামলায় বনগাঁ থানার পুলিশের হাতে গ্রেফতার বিজেপির এক নেতা। ধৃতের নাম পরিতোষ হালদার। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ধৃত পরিতোষ হালদার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের বিজেপি সভাপতি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ২০১৭ সালের গরু পাচার সংক্রান্ত একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল, পরে জামিন পান। তবে আবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

 

মঙ্গলবার রাতে বনগাঁ থানার পুরাতন বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এবিষয়ে বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, ‘আমরা বহুবার বলেছি, এবার প্রমাণিত যে, বিজেপির লোকেরাই গরু পাচারের সঙ্গে যুক্ত। নানা অসামাজিক কাজকর্মের সঙ্গে তাঁরা যুক্ত।’ অন্যদিকে বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার ওই নেতা।

READ MORE.....