বাংলাদেশে ফের হিন্দুহত্যা! এই নিয়ে তিন সপ্তাহে পঞ্চম হত্যাকাণ্ড। ভরা বাজারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল রানা প্রতাপের। যশোরের কপালিয়া বাজারে অরুয়া গ্রামে আততায়ীদের বুলেটবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। তাঁর শরীরে একাধিক গুলির চিহ্ন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বছর পঁয়তাল্লিশের রানা এলাকার বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর সন্তান। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে। দ্রুত মণিরামপুর থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে। পুলিশ আধিকারিক রাজিউল্লা খান বলেন, ”আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলাম। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”














