Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মেদিনীপুরে প্রতিবাদ মিছিল

বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মেদিনীপুরে প্রতিবাদ মিছিল

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান নিগ্রহ ও হিংসার প্রতিবাদে মেদিনীপুরে একটি বিশাল প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। শুক্রবার এই মিছিলের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল, যা শুরু হয় বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে কালেক্টরেট মেন গেটের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দু যুবক দিপু দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। মিছিলের সময় বাংলাদেশের জাতীয় উপদেষ্টা ড. মহম্মদ ইউনিসের কুশপুত্তলিকা দাহ করা হয়। পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিশ্ব হিন্দু পরিষদ মেদিনীপুর নগর প্রখন্ডের কার্যকর্তা গণ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুহাস পাত্র, বিভিন্ন মঠ ও আশ্রমের সাধুসন্তরা। অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সকলের জাগরতা জরুরি।

মিছেল শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে সমাবেশের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের সহিংসতা বন্ধে সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

READ MORE.....