Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাংলার সীমান্তে দাপট জামাতেরই

বাংলার সীমান্তে দাপট জামাতেরই

বাংলার সীমান্তে দাপট জামাতেরই। ওপার বাংলার ফলাফলে তেমনটাই ইঙ্গিত মিলছে। তাতে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এপার বাংলা তথা ভারতের উদারপন্থীরা। জামায়াতে এ ইসলামির তুলনায় কম কট্টর বিএনপি বাংলাদেশে ক্ষমতা দখল করায় খানিকটা স্বস্তিতে নয়াদিল্লিও। কিন্তু প্রশ্ন হল, তাতে পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় আছে কী? অন্তত বাংলা লাগোয়া আসগুলির ফলাফল তেমন ইঙ্গিত দিচ্ছে না। বাংলাদেশের নির্বাচনে এ পর্যন্ত যা ফলাফল তাতে তারেক রহমানের বিএনপি ২১০ আসনের বেশি জিততে চলেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় ইসলামিক জোট ৬০-৭০ আসনের মধ্যে ঘোরাফেরা করছে। যার অর্থ, বিএনপি নিরঙ্কুশভাবে ক্ষমতায় ফিরতে চলেছে। জামাত বসবে বিরোধী আসনে।

 

এই ফলাফলে অনেকে স্বস্তি দেখছেন। কিন্তু ফলাফলে ভারতের জন্য উদ্বেগের একাধিক কারণ রয়েছে বলেই মত ওয়াকিবহালের।উদ্বেগের প্রথম কারণ, জামাত ইতিহাসের সর্বাধিক আসনে জয়লাভ করেছে। এর আগে স্বাধীন বাংলাদেশে জামাত কোনওদিন ১৮ আসনের বেশি জেতেনি। কমবেশি ৫-১০ শতাংশের বেশি ভোট কোনওকালেই জোটেনি কট্টরপন্থী ইসলামিক দলটির কপালে। এবার আওয়ামি লিগ নির্বাচনী ময়দানে না থাকায় খানিকটা বিকল্পের অভাবেই জামাতকে ভোট দিয়েছেন বিএনপি বিরোধী ভোটাররা। তাছাড়া এটাও অস্বীকার করার উপায় নেই যে গত কয়েক বছরে ওপার বাংলায় কট্টরপন্থী সাম্প্রদায়িক শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

READ MORE.....