Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাবার পর এবার হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশ

বাবার পর এবার হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশ

রবিবার বিশ্বজয়ী মেয়ে স্মৃতি মন্ধানার বিয়ের কয়েক ঘণ্টা আগে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিবাহ অনুষ্ঠানও। এবার রাত পোহাতে না পোহাতেই আরও এক বিপর্যয়ের খবর। বাবার পর এবার হাসপাতালে স্মৃতির হবু স্বামী পলাশও।

 

জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ‘সুরকার পাত্র’ পলাশ মুচ্ছলকে। কী হয়েছে পলাশের? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভাইরাল ইনফেকশন এবং অ্যাসিডিটির কারণে হাসপাতাল যেতে হয়েছিল তাঁকে। তবে সমস্যাটি গুরুতর নয়। চিকিৎসার পর, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন পলাশ। 

READ MORE.....