Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বারাসাতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ

বারাসাতে শুরু হতে চলেছে মেট্রোর কাজ

বারাসাতবাসীর জন্য সুখবর। শুরু হতে চলেছে মেট্রোর কাজ। জানা গেছে, ইতিমধ্যেই সয়েল টেস্ট করতে চেয়ে পুরসভার কাছে চিঠি পাঠিয়েছে রেল কর্তৃপক্ষ। পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় জানান, দ্রুত মেট্রো রেলের কাছে প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে। আরও জানান, এই কাজে বারাসত পুরসভা ও এখানকার জনপ্রতিনিধিরা সবরকম ভাবে সহযোগিতা করবেন। অন্যদিকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, তাঁরাও এনওসির অপেক্ষায় রয়েছে।

 

তা পেলেই কাজ শুরু হতে দেরি হবে না। মেট্রোর তরফে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘রাইটস’ নামে এক সংস্থাকে। ৪-৫ দিন আগে বারাসত পুরসভাকে চিঠি দেয় তারা। আপাতত মাইকেল নগর পর্যন্ত কাজ হবে। এর পরে গঙ্গানগর কাটাখালের তলা দিয়ে কাজ এগোবে। সবটাই হবে পাতাল পথে। জায়গাগুলিতে টপোগ্রাফিক্যাল সার্ভে ও জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন করতে চাইছেন কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে তাঁদের জানানো হয়েছে, ২০৩০-এর টার্গেট নিয়ে এগোচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।

READ MORE.....