Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বারুইপুরে শুরু হলো ইভিএম ও ভি-প্যাড চেকআপ শিবির

বারুইপুরে শুরু হলো ইভিএম ও ভি-প্যাড চেকআপ শিবির

২৬শে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায়। জেলায় মোট নয়টি স্থানে ইভিএম ও ভি-প্যাড মেশিনের পরীক্ষার শিবির চলছে। এই শিবির ২৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে ভোটের চার মাস আগে থেকেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরীক্ষা করা হচ্ছে।

বারুইপুর মহকুমার ফুলতলা ভিডিও অফিসের পাশে এই চেকআপ শিবির চলছে। মহকুমা শাসক চিত্রদ্বীপ সেন বলেন, ইঞ্জিনিয়াররা মেশিনগুলো পরীক্ষা করে ভালো যেগুলো, সেগুলো ওয়ারহাউসে পাঠানো হবে। তবে প্রাথমিক চেকিংয়ে ২০% মেশিন খারাপ ধরা পড়েছে। মোট ৪৫১৫টি বি ইউ, ৩৮০০টি সি ইউ এবং ৩৩৬৯টি ভি-প্যাড মেশিন পরীক্ষা করা হবে।

প্রথম ফেজে ২% ইভিএম মেশিনে ১২০০টি মক পোল করা হবে, পরের ফেজে ২% মেশিনে ১০০০টি এবং পরবর্তীতে ১% মেশিনে ৫০০টি। শিবিরে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস ও সমাজবাদী পার্টির কর্মীরা অংশগ্রহণ করছেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখন পর্যন্ত চেকআপের ফলাফলে সন্তুষ্ট। দুইটি ওয়ারহাউসেও মেশিনগুলো রাখা হয়েছে।

শিবিরের ইনচার্জ ডিএমডিসি সন্দীপ পাঠক বলেন, চেকআপের মাধ্যমে খারাপ মেশিন শনাক্ত করা হচ্ছে, এবং আগামী ভোটে ব্যবহারযোগ্য মেশিনের সংখ্যা নিশ্চিত করা হবে।

এই শিবির ভোটের প্রস্তুতিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে, যাতে ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

READ MORE.....