Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বালি ব্যবসায়ীর বাড়িতে ইডি’র অভিযান

বালি ব্যবসায়ীর বাড়িতে ইডি’র অভিযান

সোমবার সকালে ইডি’র আধিকারিকরা পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের যমুনাবালি এলাকায় থাকা এক বালি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। বাড়িটি বালি ব্যবসায়ী সৌরভ রায়ের। তিনি ঠিকাদারি ব্যবসার পাশাপাশি কয়েকটি বালি খাদানের মালিক। ঝাড়গ্রাম জেলার লালগড়েও তাঁর বাড়ি রয়েছে। অভিযোগ, রাজস্ব ফাঁকি দিয়ে তিনি অতিরিক্ত বালি বিভিন্ন নদী থেকে উত্তোলন করে তা চড়া দামে বাজারে বিক্রি করতেন। এদিন অভিযান চালানোর সময় যদিও তিনি উপস্থিত ছিলেন না।

 

তাঁর কলকাতার বাড়িতে ছিলেন। সোমবার তার বাড়িতে ছিলেন তার মা বিজলী প্রভা রায়, তার স্ত্রী, ছেলে ও বৌমা। বাড়ির চারপাশ ঘিরে রেখেছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ভেতরে কাউকে প্রবেশ করতে বা বেরোতে দেওয়া হয়নি। প্রায় পাঁচ ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে। রাজ্যের প্রভাবশালী একজন বালি ব্যবসায়ী হিসেবে সৌরভ রায় পরিচিত। সেই সঙ্গে তার একাধিক জায়গায় বিলাসবহুল বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনেরও অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর সদর ব্লকের যমুনাবালি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

READ MORE.....