হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়ের উদ্যোগে রবিবার বিকেলে এক অনুষ্ঠানে মধ্য হাওড়ার ৩১৩ জন বিএলএ ২-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মন্ত্রী জানান, বিগত দেড় মাস ধরে বিএলএ ২-রা নিরলসভাবে বিএলও-দের সাথে থেকে এসআইআর এর কাজে পূর্ণ সহযোগিতা করে চলেছেন। কেন্দ্রের সরকার চক্রান্ত করে বাংলা থেকে প্রায় এক কোটি বৈধ ভোটারের নাম বাদ দিতে চাইছে।
যাঁদের ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকায় নাম রয়েছে তাঁদেরও শুনানিতে ডাকা হয়েছে। কিন্তু বিজেপি কোনওদিনই বাংলা দখল করতে পারবে না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সৈনিকরা সবসময় বাংলার মানুষের পাশে আছে। এদিন মন্ত্রী আগামী ১২ই জানুয়ারির বিবেক সংহতি পদযাত্রায় দলমত নির্বিশেষে সকল মানুষকে সামিল হতে আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে নিলয় ঘোষাল, অভিষেক চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















