Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বিজেপির থানার ঘেরাও নিয়ে তুলকালাম

বিজেপির থানার ঘেরাও নিয়ে তুলকালাম

বিজেপির থানা ঘেরাও কর্মসূচি ঘিরে তুলকালাম কান্ড ঘটে গেল রাণীগঞ্জ থানা এলাকায়। শুক্রবার বেলা প্রায় বারোটা নাগাদ রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে মিছিল করে রানিগঞ্জ বাজার এলাকায় ঘুরে রানীগঞ্জ থানার গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। এদিন রানীগঞ্জ শহর মন্ডলের সভাপতি শামসের সিং ও গ্রামীণ মন্ডলের পরিমল মাজির নেতৃত্বে বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, অরিজিৎ রায় সহ একাধিক বিজেপির জেলা শীর্ষ নেতা এদিন থানার সামনে ব্যারিকেট বাঁধা অংশে গিয়ে বিক্ষোভ দেখালে বিক্ষোভের সময়কালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল বচসা শুরু হয়।

 

পরিস্থিতি এমন হয়ে উঠে বেশ কয়েকজন পুলিশ কর্মী বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। যদিও মুহূর্তে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির কারণ হিসেবে বিজেপির আসানসোল জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, উন্নয়ন থমকে, আইন-শৃঙ্খলা বলে কিছুই নেই, রানীগঞ্জ এলাকায় উন্নয়নের খাতে যে টাকা আসছে শাসকদলের নেতাদের পকেটে চলে যাচ্ছে। একই সাথে এলাকায় অবৈধ কয়লা, বালি চালানোর অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। সে সঙ্গেই আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলেও দাবি করেছেন নেতৃত্বরা। এই দিনের এই বিক্ষোভ কর্মসূচির শেষে বিক্ষোভকারীরা রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্তের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

READ MORE.....