স্ত্রী শেষবারের মতো ওয়ানডে খেলতে নামছেন । আর অপর দিকে স্বামী ধারাভাষ্য দিচ্ছেন। ‘ক্রিকেট কাপল’ মিচেল স্টার্ক আর অ্যালিসা হিলির জীবনের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে এটি।
প্রতিপক্ষ ভারতীয় দলের থেকে ‘গার্ড অব অনার’ পাওয়ার মুহূর্তও নিশ্চয় অনেক দিন মনে থাকবে এই দম্পতির।
তবে এরপর যা হলো, তা ভুলে যেতে চাইবে ভারত মহিলা দল। হোবার্টে রবিবার ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দিয়েছেন হিলি । যা মেয়েদের ওয়ানডেতে ক্যারিয়ারের শেষ ম্যাচে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।
হিলির রেকর্ডের পর বেথ মুনির অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৯ রান করেছিল অস্ট্রেলিয়া। এটি অস্ট্রেলিয়ার মাটিতে মহিলা ওয়ানডেতে সর্বোচ্চ রান। অন্যদিকে ভারতের বিপক্ষে যেকোনো মাঠেই সর্বোচ্চ। জবাবে ভারত ২৯ বল বাকি থাকতে ২২৪ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৮৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত । উল্লেখ্য আগে প্রথম দুই ওয়ানডেও অনায়াসে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হল হলো মাত্র চার মাস আগেই ওয়ানডে বিশ্বকাপ জেতা ভারতীয় দলকে ।















