দেবীর ৫১ সতীপীঠের অন্যতম পীঠ।বক্রেশ্বর ধাম। রাজ্য সরকার এবার নবরূপে সাজানোর পরিকল্পনা নিলো বক্রেশ্বর ধামকে। দক্ষিণেশ্বর, কালীঘাট এর পর এবার বীরভূমের বক্রেশ্বর ধামের আধুনিকীকরণ এর প্রস্তাব রাজ্যের। বক্রেশ্বর ধাম হলো ৫১ সতীপীঠের অন্যতম পীঠ।
এবার সেই পীঠকেই আধুনিক ও সুন্দর করে সুসজ্জিত ভাবে তৈরি করার পরিকল্পনা নিলো রাজ্য সরকার। হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র বক্রেশ্বর। একারণে অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরে। এবার বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরকে আধুনিক ও সৌন্দর্যায়ন করে গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে গোটা বীরভূমের বক্রেশ্বর ধামকে নতুন রূপে সুসজ্জিত করার পরিকল্পনা নিয়েছে ও তার কাজও চলছে।













