Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বীরভূমে বারবার বোমা উদ্ধার নিয়ে মুখ খুললেন কাজল শেখ

বীরভূমে বারবার বোমা উদ্ধার নিয়ে মুখ খুললেন কাজল শেখ

বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ বাড়ছে, তেমনি চিন্তায় রয়েছে প্রশাসনও। ঠিক এমন পরিস্থিতিতে বুধবার প্রতিক্রিয়া জানালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বোলপুরে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি বোমা উদ্ধারের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে মুখ খোলেন। কাজল শেখ জানান, এসব ঘটনাকে তিনি শুধুমাত্র উদ্বেগজনক ছবি হিসেবে দেখছেন না; বরং কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা গভীর তদন্তের দাবি রাখে।

 

তিনি প্রশ্ন তোলেন— বিধানসভা নির্বাচনের আগে বারবার বোমা উদ্ধার হচ্ছে কেন, সেগুলি কোথা থেকে আসছে, কারা নিয়ে আসছে এবং আবার কারা উদ্ধার করছে? তাঁর মতে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই এখন জরুরি। কাজল শেখ এরপর সরাসরি রাজনৈতিক অভিযোগ আনেন। তাঁর দাবি, সাম্প্রতিক বোমা উদ্ধারের ঘটনাগুলির পিছনে রয়েছে সিপিএম এবং বিজেপি। তাঁর কথায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বোমা উদ্ধারের পর পরই রাজনৈতিক তরজা যে আরও বেড়ে গেল, তা কার্যত স্পষ্ট।

READ MORE.....