Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভরতনাট্যম শিল্পী তানিয়া দেওয়ানজী সাফল্যগাথা

ভরতনাট্যম শিল্পী তানিয়া দেওয়ানজী সাফল্যগাথা

ভরতনাট্যমের জগতে খ্যাতিমান শিল্পী তানিয়া দেওয়ানজী আজ আন্তর্জাতিকভাবে পরিচিত নাম।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এম.এ ডিগ্রি অর্জন করেন তিনি।
ড. গুরু শ্রীমতী থাঙ্কমুনি কুট্টির সিনিয়র শিষ্যা তানিয়া।

 

দূরদর্শন, সঙ অ্যান্ড ড্রামা ডিভিশন ও ইজেডসিসি-র গ্রেডেড শিল্পী তিনি।
ভারতের বিভিন্ন রাজ্যে কর্ণাটক, উদয় শঙ্কর, পুরী বিচ ফেস্টিভ্যালসহ শতাধিক মঞ্চে পারফর্ম করেছেন।
সিঙ্গাপুর, কুয়েত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও তুরস্কে আন্তর্জাতিক মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন।
ডোভার লেন মিউজিক কনফারেন্স ও ন্যাশনাল নৃত্য বিবূষণসহ বহু সম্মান অর্জন করেছেন।

 

আইপিএল টি-২০ ফাইনাল ও দূরদর্শনের একাধিক প্রযোজনায় কোরিওগ্রাফি করেছেন তিনি।গুরু গোবিন্দন কুটি প্রেক্ষাগৃহে “তে মান্না দে স্মরণে” নৃত্যানুষ্ঠানে শ্রীর্মতী তানিয়া দেওয়ানজী দুইটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা মুগ্ধ করল দর্শকদের। সূক্ষ্ম অভিব্যক্তি, নিখুঁত লয় ও নৃত্যভঙ্গিমায় তিনি তুলে ধরলেন গানের আবেগ ও স্মৃতির সৌন্দর্য। পরিবেশনার শেষে উপস্থিত দর্শকমণ্ডলী করতালি দিয়ে তাঁদের প্রশংসা জানান। এই অনুষ্ঠানে তানিয়া দেওয়ানজী অসাধারণ পারফরম্যান্স আবারও প্রমাণ করল তাঁর শিল্পসাধনার গভীরতা ও মঞ্চদক্ষতা।

নিজস্ব নৃত্য প্রতিষ্ঠান “কলাসঙ্গম নৃত্যক্ষেত্র” পরিচালনা করেন তানিয়া।
বর্তমানে ডিপিএস রুবি পার্কে নৃত্যশিক্ষিকা হিসেবে ভবিষ্যতের শিল্পীদের তৈরি করছেন তিনি।

READ MORE.....