Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভারতের উত্থান মানতে পারেন না ট্রাম্প! নিশানা নয়াদিল্লির

ভারতের উত্থান মানতে পারেন না ট্রাম্প! নিশানা নয়াদিল্লির

ভারতের অর্থনীতির দ্রুত উত্থানের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তা-ই নয়, মোদীর মন্ত্রিসভার প্রথম সারির সদস্য রাজনাথ সিংহ আরও এক ধাপ এগিয়ে নাম না-করেই খোঁচা দিলেন ট্রাম্পকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের কথায়, কেউ কেউ নিজেকে সকলের ‘বস্‌’ ভাবেন। তাঁরা ভারতের দ্রুত উত্থানকে মেনে নিতে পারেন না। ভারতীয় পণ্য যাতে বিদেশে বিক্রি না-হয়, একাংশের মানুষ সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে অভিযোগ রাজনাথের। সরাসরি কারও নাম না নিলেও অনেকেই মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা করেছেন তিনি।

 

 

আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক ঘিরে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। প্রথমে ২৫ শতাংশ, তার পরে সেটি বৃদ্ধি করে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত, রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্কের কারণেই ট্রাম্পের এই অসন্তোষ। ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনাও আপাতত বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কূটনৈতিক এই টানাপড়েনের আবহে রাজনাথের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রবিবার মধ্যপ্রদেশে এক কর্মসূচিতে রাজনাথ বলেন, “কেউ কেউ আছেন, যাঁরা ভারতের দ্রুত উন্নতি দেখে খুশি হতে পারছেন না। তাঁরা এটি পছন্দ করছেন না।

 

(তাঁরা ভাবেন), সকলের ‘বস্‌’ তো আমি, তা হলে ভারত কী ভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে? অনেকেই চেষ্টা করছেন যাতে, ভারতীয়দের হাতে তৈরি জিনিস সেই সব দেশের তৈরি জিনিসপত্রের চেয়ে বেশি দামি হয়ে যায়। ওই জিনিসগুলির দাম বেড়ে গেলে, সেগুলি আর বিশ্ববাসী কিনতে চাইবেন না। এই চেষ্টাই চলছে। কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, কেউই ভারতকে বিশ্বের একটি বড় শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না।” একই দিনে বেঙ্গালুরুতে অন্য এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির দ্রুত উত্থান নিয়ে মন্তব্য করেন মোদীও। তিনি বলেন, “আমরা দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে পরিচিতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি।

READ MORE.....