Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভারত পাকিস্তান ম্যাচে পহেলগাঁও রেস!

ভারত পাকিস্তান ম্যাচে পহেলগাঁও রেস!

বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ভারত–পাকিস্তান ক্রিকেট ম্যাচকে নিয়ে কেন্দ্র সরকার ও বিজেপিকে কড়া আক্রমণ শানালেন।বর্ধমান লায়ন্স ক্লাবে তৃণমূল বিধায়ক খোকন দাস ও জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি সম্পর্কিত এক আলোচনা সভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২৬ জন মানুষকে পাকিস্তান হত্যা করেছে, সেই দেশের সঙ্গেই আবার ক্রিকেট ম্যাচ খেলছে ভারত! এ একেবারেই দেশবিরোধী কাজ”।

তিনি অভিযোগ করেন, আইসিসির সভাপতি জয় শাহ, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে, মোদী সরকারের অনুমতিতে আর্থিক লাভের জন্য এই ম্যাচ আয়োজন করছেন। কীর্তি আজাদের বক্তব্যে উঠে আসে তীব্র ক্ষোভ—“নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন সিন্ধু নদীর জল বন্ধ করবেন, পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবেন। তাহলে আজ এই ম্যাচ হচ্ছে কেন? আমরা এর তীব্র বিরোধিতা করছি”।

তৃণমূল সাংসদ আরও বলেন, “বিজেপি আর আরএসএস দেশের গাদ্দার। যারা পাকিস্তানের হাতে প্রাণ দিয়েছেন, তাঁদের রক্ত শুকোয়নি। আর আজকে ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে! আজকের ম্যাচ দেশের জন্য লজ্জাজনক”। পাশাপাশি সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁর প্রশ্ন, “আপনার নীতি আসলে কী? ডোনাল্ড ট্রাম্পের কথায় কি দেশ চালাচ্ছেন”?

READ MORE.....