Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভোট-উন্নয়ন, দুটোই চাই ২৪ আইএএস মাঠে নামাল নবান্ন

ভোট-উন্নয়ন, দুটোই চাই ২৪ আইএএস মাঠে নামাল নবান্ন

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ (এসআইআর) পুরোদমে চলার মধ্যেই প্রশাসনিক কাজে বড়সড় রদবদল আনল নবান্ন। ভোট প্রস্তুতি এবং সরকারি উন্নয়ন । এই দুই কাজকেই সমান্তরালভাবে সচল রাখতে রাজ্যের ২৩টি জেলা এবং কলকাতা পৌরনিগমের জন্য একঝাঁক সিনিয়র আইএএস অফিসারকে বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল রাজ্য সরকার।

 

মুখ্যমন্ত্রীর নির্দেশে গত ২ ডিসেম্বর মুখ্যসচিবের দপ্তর থেকে এই নির্দেশিকা জারি হয়েছে । এই পদক্ষেপের মূল লক্ষ্য, এসআইআর চলাকালীনও সরকারি প্রকল্পের কাজে যেন বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করা। নবনিযুক্ত এই নোডাল অফিসারদের কাজ হবে জেলাশাসকদের সঙ্গে সমন্বয় রেখে প্রকল্পের রূপায়ণ দ্রুত করা।

 

বিশেষত ‘বাংলার বাড়ি’, ‘পথশ্রী-রাস্তাশ্রী’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ এই তিনটি ফ্ল্যাগশিপ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ মেটানোর দায়িত্বও দেওয়া হয়েছে এই পর্যবেক্ষকদের ।

 

প্রশাসনিক মহলের মতে, নির্বাচন কমিশনের ভোট প্রস্তুতির পাশাপাশি নবান্নের এই বিপুল সংখ্যক দক্ষ অফিসারের নিয়োগ রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিল যে, উন্নয়নের কাজ ফেলে রাখা যাবে না। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে দার্জিলিং, মালদা রাজ্যের বরিষ্ঠ আধিকারিকদের হাতে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। তাঁরা পরিদর্শনের ভিত্তিতে সরাসরি নবান্নে রিপোর্ট জমা দেবেন, যা আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা কমাতে সাহায্য করবে।

READ MORE.....