শান্তিপুরের তাঁত শিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ডিসেম্বর মাসের রাজ্যে আসার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের। বুধবার, শান্তিপুরে এসে সেই বিষয়টিকে কটাক্ষ করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, রাজ্যের তাঁতিদের খেয়াল পশ্চিমবঙ্গ সরকার ঠিক মতোই রাখছে। নির্বাচন এসেছে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর তাঁতিদের কথা মনে পড়েছে।
আমি তাকে শ্রদ্ধা করেই বলছি, তিনি চাইলে আসতেই পারেন। তাঁতিদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু আমাদের সরকার তাঁতিদের জন্য যথেষ্ট কাজ করছে। বিএলও-দের তৃণমূল ঘনিষ্ঠতা নিয়ে বিজেপির আক্রমণের পাল্টা তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। শান্তিপুরের রাস উৎসবে এসে তাঁর স্পষ্ট দাবি, বিএলও নিয়োগ রাজ্যের হাতে নেই। জাতীয় নির্বাচন কমিশন তাদের নিয়োগ করছে।
তাই এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। শুধু তাই নয়, চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, বহু জেলায় বিএলও বিজেপি ঘনিষ্ঠ বলেও উঠে এসেছে। ফলে সেই সমস্ত জায়গায় কি এসআইআর কাজ প্রভাবিত হচ্ছে? প্রশ্ন তার। পাশাপশি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এস আই আর, সিএএ-র মধ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপি। প্রথমে তারা এসআইআর-এ নাম কাটছে। তারপর সিএএ তে আবেদন করতে বলছে। ভারতবর্ষের মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার এক চক্রান্ত চলছে।















