Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মেধা নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ ২২৫৭ পরীক্ষার্থীর

মেধা নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ ২২৫৭ পরীক্ষার্থীর

গ্রামীণ ও প্রান্তিক এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহ জোগাতে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের মুগবাসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘মেধা নির্বাচন পরীক্ষা ২০২৫’। সমাজকল্যাণমূলক এই বার্ষিক পরীক্ষাটি এ বছর তার অষ্টম বর্ষে পদার্পণ করেছে। সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম মেদিনীপুর ও হুগলি—এই দুই জেলার ১৬টি পরীক্ষাকেন্দ্রে মোট ২২৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

 

এই ব্যাপক অংশগ্রহণ গ্রামীণ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মানসিকতার প্রতিফলন ঘটিয়েছে। সোসাইটির কর্তা সেখ মনিরুল আলম জানান, ‘প্রতি বছরই পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে, যা আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা দেয়’। তিনি আরও জানান, শীঘ্রই এক বিশেষ অনুষ্ঠানে কৃতী পরীক্ষার্থীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

READ MORE.....