Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

মেয়েদের চোখের জল পুরুষদের রাগ কমিয়ে দেয়

মেয়েদের চোখের জল পুরুষদের রাগ কমিয়ে দেয়

মেয়েদের চোখের জলের গন্ধই ঠিক করে দিতে পারে অনেক কিছু। কথাটায় অনেকেই বিশ্বাস না-ই করতে পারেন। কিন্তু সম্প্রতি একটি গবেষণাতেও ওই প্রমাণ পাওয়া গেছে। কী সেই প্রমাণ? প্লস বায়োলজি পত্রিকায় একদল গবেষকের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়।

 

ইসরাইলের ওয়াইজমান ইন্সটিটিউট অব সায়েন্সের গবেষক শানি অ্যাগ্রনের এই গবেষণা মেয়েদের চোখের জল নিয়ে। মেয়েদের চোখের জল কি পুরুষদের রাগ কমিয়ে দিতে পারে? এই ছিল গবেষণার বিষয়বস্তু। এর সপক্ষেই অবশেষে প্রমাণ মিলল গবেষণায়। দেখা গেল, চোখের জল সত্যিই পুরুষের ‘মাথা গরম’ কমিয়ে দিতে পারে। অনেক ক্ষেত্রেই তাদের নম্র করে দিতে পারে চোখের জল।

 

চোখের জলের গন্ধে বড় জাদু
চোখের জল তো বোঝা গেল। কিন্তু সেটা দেখলে মাথা গরম কমছে কি না বলা মুশকিল। কারণ পরীক্ষার বিষয়বস্তু অন্য। পরীক্ষা চলাকালীন চোখের জলের গন্ধ শুঁকতে হয়েছে পুরুষদের। ওই গন্ধ শুঁকেই নাকি নিমেষে রাগ কমে গেছে তাদের। প্রাথমিকভাবে এই পরীক্ষা করা হয় ইঁদুরের বিশেষ প্রজাতি রোডেন্টের উপর। তাতে দেখা যায়, মেয়ে ইঁদুরের চোখের জলের গন্ধ শুঁকেই রাগ কমে যাচ্ছে পুরুষ ইঁদুরের। বিজ্ঞানীদের কথায়, প্রাণীদের মধ্যে এটা অহরহ হয়ে থাকে। তবে মানুষদের মধ্য়ে এটি ততটা বোঝা যায় না। সেটি বুঝতেই পরীক্ষা করা হয়েছিল।

 

বড় পরীক্ষা দিলেন পুরুষরা
পরীক্ষানিরীক্ষার সময় একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়। তাতে পুরুষদের ঠকানো হয়। এর ফলে স্বাভাবিকভাবে তারা রেগে যান। এই রাগের পর মুহূর্তেই নানাভাবে রাগ দেখাতে থাকেন তারা। এর মধ্যে একদলকে স্যালাইনের গন্ধ শোঁকানো হয়। আরেকদলকে শোঁকানো হয় মেয়েদের চোখের জলের গন্ধ। আদতে দুটিরই কোনো গন্ধ নেই। কিন্তু নাকের সামনে নিয়ে শোঁকার ভঙ্গি করতে হয়। এর পরই দেখা গেছে ৪০ শতাংশ পুরুষে রাগ পড়ে গেছে একেবারেই।

 

কেন রাগ পড়ে যায়
গবেষকদের কথায়, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টিরিয়র ইনসুলা রাগের সময় প্রচণ্ড সক্রিয় থাকে।এমআরআই স্ক্যান করে দেখা গেছে, চোখের জলের গন্ধে এই দুটি অংশই নিস্ক্রিয় হয়ে পড়ে। ফলে পুরুষদের রাগ ৪০ শতাংশের বেশি কমে যায়।

READ MORE.....