তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে প্রশ্ন তুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। কড়ায় ভাষায় মোদী-শাহকে বিঁধে প্রশ্ন তুললেন, “এতবড় সুযোগ সামনে থাকার পরও কেন তা হাতছাড়া করলাম, পাক অধিকৃত কাশ্মীর নিলাম না কেন?” মোদিকে ট্রাম্পের ভাঁড় বলে কটাক্ষ করেন তিনি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। মঙ্গলবারে আলোচনায় বলতে উঠে সায়নী সেনার সাফল্যের প্রশংসা করেন। কিন্তু মোদি-শাহের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। সায়নী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারংবার বিভিন্ন সভা,অনুষ্ঠানে দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতে অংশ।
আমাদের সামনে এতবড় সুযোগ থাকলেও কেন তা হাতছাড়া করলাম?” তিনি আরও বলেন, “আমরা পাকিস্তানের বিরুদ্ধে ইটের জবাব ইটে দিয়েছি। দেশবাসী পাথর দিয়ে জবাব দেওয়া কথা আশা করেছিল।”সায়নী পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি কথা তুলে বলেন, “এই রমক কত দিন চলবে? ওরা আমাদের উপর হামলা করবে, তারপর আমরা মারব। জীবনহানী হবে, এই রকম চলতেই থাকবে না কি?













