Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

রাস্তায়-রাস্তায় জমেছে আবর্জনার পাহাড়, দ্রুত সমস্যার সমাধানের দাবি কংগ্রেসের

রাস্তায়-রাস্তায় জমেছে আবর্জনার পাহাড়, দ্রুত সমস্যার সমাধানের দাবি কংগ্রেসের

আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে গত আট দিন ধরে ধর্মঘট করছেন। তারা পুর এলাকায় সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন। এর ফলে আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডে আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না।

 

পাড়ায়-পাড়ায় রাস্তায় ভ্যাট ও ডাস্টবিনে আবর্জনার স্তূপ জমে রয়েছে। এর মধ্যে বেশ কয়েক দফায় সাফাই কর্মীদের সঙ্গে মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পারিষদরা কথা বলেছেন। তারা সাফাই কর্মীদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু সাফাই কর্মীরা তাদের অবস্থানে অনঢ় রয়েছেন। এদিকে, বৃহস্পতিবার আসানসোল পুরনিগমের কংগ্রেসের এক প্রতিনিধি দল এই সমস্যা সমাধানের জন্য ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের সাথে দেখা করেছেন।

 

কংগ্রেসের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে কংগ্রেসের কাউন্সিলর এস এম মুস্তাফা, শাহ আলম সহ অন্যান্য কংগ্রেস নেতারাও উপস্থিত ছিলেন। পরে এস এম মুস্তাফা বলেন, আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা গত আট দিন ধরে কাজ বন্ধ করে ধর্মঘট করছেন। এর ফলে আসানসোল পুরনিগমের বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ হয়েছে। আমরা এদিন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়ের সাথে দেখা করে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছি।

 

তিনি আরো বলেন, স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মুসলিম সম্প্রদায়ের পবিত্র উৎসব শবে বরাতের সময় এলাকা পরিষ্কার করেছি। তবে, আসানসোল পুরনিগম কতৃপক্ষকে এখন আসানসোল পুর এলাকা পরিষ্কার করার দিকে নজর দিতে হবে। তা না হলে, নানা ধরনের রোগ ছড়াতে ও পরিবেশ দূষণ হতে পারে। এর পাশাপাশি, যত তাড়াতাড়ি সম্ভব সাফাই কর্মীদের দাবি ও তাদের সমস্যার সমাধান খুঁজে বার করতে হবে। কংগ্রেস নেতা শাহ আলম বলেন, সাফাই কর্মীদের সমস্যার সমাধান শীঘ্রই যদি না হয়, তাহলে কংগ্রেস অদূর ভবিষ্যতে বৃহৎ আকারের আন্দোলন শুরু করবে। তেমন হলে আসানসোল পুরনিগমের দরজায় তালা ঝুলিয়ে দেবে কংগ্রেস।

READ MORE.....