রাহুল গান্ধীর জনপ্রিয়তাকে ভয় পেয়েছে বিজেপি, যার কারণে বিজেপি রাহুল গান্ধীর নামে নানান অপপ্রচার করতে শুরু করেছে। ভারত জোড়ো যাত্রার সাফল্যের পর তার যে সংকল্প নিয়ে তিনি যেভাবে এগিয়ে চলেছেন। তাতে জনসমর্থন পাচ্ছেন রাহুল গান্ধী। আর এটাই সহ্য করতে পারছে না বিজেপি। তাই তাকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শিরদাঁড়া সোজা করে তিনি তার সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন। তারই ফল বিহার রাজ্যে দেখা গিয়েছে। সেখানে যেভাবে কংগ্রেসের পাশে সাধারন মানুষ দাঁড়িয়েছেন, তাতে আশা করা যাচ্ছে এবার ইন্ডিয়া জোট সেখানে ভালো ফল করবে। বুধবার সন্ধ্যায় পানাগড় বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই বলেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। পুনরায় দেবেশ চক্রবর্তী জেলার সভাপতি হয়েছেন। তাই কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় তাকে সংবর্ধনা জানান দলের কর্মীরা। জেলা সভাপতি হওয়ার পর এদিন তিনি পানাগড়ে দলীয় কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে একটি বৈঠক করেন। আগামী দিনে দলের কর্মীদের নিয়ে কিভাবে তারা এগিয়ে চলবেন সেই নিয়ে কর্মীদের পথ দেখান।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি পূরব ব্যানার্জি, কার্যকরী সভাপতি মোজাম্মেল হক, কংগ্রেস নেতা ধর্মেন্দ্র শর্মা, সহ কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকেরা।
তিনি বলেন রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর তাদের দলে অনেকটাই ভাঙ্গন দেখা দিয়েছিল। তবে তারা যথাসাধ্য তা আটকানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেন রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দলে কর্মীর সংখ্যা বাড়ছে। কারণ বিজেপি যে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে তা প্রকাশ্যে এনেছেন রাহুল গান্ধী। এবং যেভাবে রাহুল গান্ধী সাধারন মানুষের হয়ে লড়াই করে চলেছেন তাই তার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। এর ফলে কেন্দ্রের বিরোধী দলগুলি যেমন তাদের পাশে আসছে।
তেমন বিজেপি নেতারাও তাদের দলে এসে আত্মনিয়োগ করছেন। কিছুদিন আগেই জাগদীপ ধনখর রাজ্যসভা থেকে বেরিয়ে গিয়েছেন। তারপর তিনি কংগ্রেসকে বলছেন তিনি একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন। সেই বিধায়ক পেনশন যাতে তিনি পান। ফলে যেটা দেখা যাচ্ছে, বিজেপি নেতাদেরও কংগ্রেসের প্রতি ভরসা পাচ্ছে।এখন তাদের নতুন সংকল্প কংগ্রেস দল টাকে আরো বাড়ানোর। বহু মানুষ কংগ্রেস দলে যোগ দেওয়ার জন্য এগিয়ে আসছেন। আগামী দিন পশ্চিম বর্ধমান জেলায় কংগ্রেস একটা ভালো জায়গায় আসতে চলেছে বলে তার দাবি।













