গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ কৃষ্ণপুর কলোনি সংলগ্ন রেলওয়ে পিচ রোড এলাকায় অভিযান চালায়। সেখানে একটি মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে প্লাস্টিকে মোড়া মোট ২৬৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সাবির হোসেন, রোহিত শেখ ও লিয়াকত আলি। পুলিশ সূত্রে জানা গেছে, তাদের সবার বাড়ি লালগোলা থানার বিভিন্ন এলাকায়।
মাদকটি কীভাবে এলাকায় এলো এবং কোথায় পাচার হতো, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে এবং ৮ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।













