Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শুটিং বিশ্বকাপে সোনা, ইতিহাস গড়লেন এশা

শুটিং বিশ্বকাপে সোনা, ইতিহাস গড়লেন এশা

আইএসএসএফ আয়োজিত শুটিং বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত। বলা ভালো ভারতের হয়ে ইতিহাস গড়লেন শুটার এশা সিং। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন তিনি। আর তার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়েছেন এশা সিং।শুটিং বিশ্বকাপে ভারতের যে পদকের খরা চলছিল তা কাটিয়ে দিয়েছেন তিনি।হায়দরাবাদের তারকা শুটারের হাত ধরে তৈরি হয়েছে নয়া ইতিহাস ও।নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালের লড়াইয়ে নেমেছিলেন তিনি।

ফাইনালে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী ছিলেন দর্শকরা। এই ফাইনালে এশা পিছনে ফেলেছেন চিনের কিয়ানজুন ইয়াও এবং কোরিয়ার ইয়েজিন ওহকে। ফাইনালে এশার স্কোর ২৪২.৬। রুপোর পদক পেয়েছেন কিয়ানজুন। তাঁর স্কোর ২৪২.৫। অন্যদিকে ২২০.৭ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন কোরিয়ার ইয়েজিন। ভারতের অপর প্রতিযোগি রিদম সাংওয়ান ১৭৯.২ স্কোর করে পঞ্চম স্থানে শেষ করেছেন।এই ইভেন্টে এশার প্রথম সোনার পদক। এই পদক জয় ভারতকে বিশ্বকাপ পদক তালিকার পঞ্চম স্থানে জায়গা করে দিয়েছে। আয়োজক চিন দু’টি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। সোনা জয়ের পর এশা জানিয়েছেন ‘খুব খুশি। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়েই শুরু করেছিলাম। এবার সিনিয়র পর্যায়ে সোনা জিতে স্বপ্নপূরণ করেছি।’

READ MORE.....