Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শুনানি ক্যাম্পে সাংসদ, শ্যামপুরে অভাব-অভিযোগ শুনলেন সাজদা

শুনানি ক্যাম্পে সাংসদ, শ্যামপুরে অভাব-অভিযোগ শুনলেন সাজদা

খোদ সাংসদ উপস্থিত থাকলেন সাধারণের অভাব-অভিযোগ শুনতে। শ্যামপুর-২ নম্বর ব্লকের নাকোল ও খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এসআইআর শুনানি ক্যাম্প পরিদর্শনে যান উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদ। সরাসরি ভোটারদের মুখোমুখি হয়ে তিনি তাঁদের নানা সমস্যার কথা শোনেন। শুধু সমস্যা শোনাই নয়, উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সেই সব বিষয়ের নিষ্পত্তি ও কাজ কতদূর এগোল, তা নিয়ে বিস্তারিত আলোচনাও করেন তিনি।

 

জনসংযোগের মেজাজ বজায় রেখেই সাংসদ এরপর যান বনমালীনগর বা বারগ্রাম এলাকায়। সেখানে বুথ স্তরের কর্মীদের নিয়ে ‘দিদির উন্নয়নের পাঁচালী’ শীর্ষক একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মীদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে কথা বলেন তিনি। এরপর সেখানেই আয়োজিত ‘লক্ষ্মী এলো ঘরে’ প্রদর্শনী ঘুরে দেখেন সাজদা আহমেদ। গোটা কর্মসূচিতে সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন এলাকার সাধারণ ভোটার ও দলীয় কর্মীরা।

READ MORE.....