Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

শোক কাটিয়ে ধানঘোরীতে নতুন প্রধান, তৃণমূলের শক্তি প্রদর্শন

শোক কাটিয়ে ধানঘোরীতে নতুন প্রধান, তৃণমূলের শক্তি প্রদর্শন

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতে শুক্রবার সরকারি নিয়ম মেনে নতুন প্রধান নির্বাচিত হলেন। প্রাক্তন প্রধান অমল কালন্দি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং সম্প্রতি প্রয়াত হয়েছেন। তাঁর অকাল প্রয়াণে পুরো এলাকা শোকের ছায়ায় আচ্ছন্ন হয়।
এই শূন্য প্রধান পদের পূরণের জন্য পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে প্রধান গঠনের সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সদস্য সীমা শীটকে প্রধান পদের জন্য প্রস্তাব করা হয়। সকল উপস্থিত সদস্যের সর্বসম্মত সমর্থনে সীমা শীট ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হন।

 

নবনির্বাচিত প্রধানের হাতে শুভেচ্ছা জানাতে দলের নেতা-কর্মীরা সবুজ আবির খেলে আনন্দ উদযাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দলনেতা ও সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কমলকান্ত রাউৎ, ধানঘোরী অঞ্চল তৃণমূল সভাপতি নিরঞ্জন হেমব্রম এবং অন্যান্য স্থানীয় নেতৃত্ব।

 

কমলকান্ত রাউৎ বলেন, দলের নির্দেশ এবং সরকারি নিয়ম মেনে সীমা শীট নির্বাচিত হয়েছেন। অমল কালন্দির অভাব অনুভব করছি। তবে আজকের দিনটি সংগঠনের জন্যও আনন্দের।
নতুন প্রধান সীমা শীট জানান, আমি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের মাধ্যমে সব সমস্যা সমাধানের চেষ্টা করব।
আশা করা হচ্ছে, সীমা শীটের নেতৃত্বে ধানঘোরী গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হবে।

READ MORE.....