Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সংসদের নতুন প্রস্তাবে ক্ষোভে শিক্ষার্থীরা

সংসদের নতুন প্রস্তাবে ক্ষোভে শিক্ষার্থীরা

উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীরা এবার প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় পেতে চলেছেন। নতুন পদ্ধতিতে পরীক্ষা শুরু হওয়ায় এই নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত কার্যকর হবে যদি বিকাশ ভবন সবুজ সংকেত দেয়। তাদের কাছেই এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। পরীক্ষার মোট সময় অপরিবর্তিত রেখেই এই সুবিধা দেওয়া হচ্ছে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা। পরীক্ষার্থীরা এবার সকাল ৯টা ৫০ মিনিটেই হাতে পাবেন প্রশ্নপত্র। সংসদ ইতিমধ্যেই নতুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করেছে । চতুর্থ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত, সময় সকাল ১০টা থেকে ১২টা।

 

তৃতীয় সেমেস্টারের পরীক্ষা একই তারিখ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত, তবে সময় দুপুর ১টা থেকে সওয়া দুটো। পুরনো পদ্ধতিতে যারা পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রেও সময়সূচি একই থাকবে। তবে এই বাড়তি ১০ মিনিট সময় পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পড়ুয়া এবং শিক্ষকরা। তাদের দাবি ছিল, প্রশ্নপত্র পড়ার জন্য নয়, বরং পরীক্ষায় লেখার জন্য সময় বাড়ানো হোক। সম্প্রতি শেষ হওয়া তৃতীয় সেমেস্টারে, বিশেষত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক-এর মতো বিষয়ে অনেক পরীক্ষার্থীই সময়ের অভাবে সমস্যার মুখে পড়েছিল বলে অভিযোগ। এবারের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার্থী অভীক দত্ত বলেন,আগের পদ্ধতিতেও তো প্রশ্নপত্র পড়ার জন্য ১০ মিনিট সময় দেওয়া হত। নতুন আর কী!

 

বিজ্ঞানের ছাত্র হিসেবে মাত্র ২ ঘণ্টায় সব অঙ্ক কষা কঠিন। পরীক্ষার সময় বাড়ালে ভালো হতো। রসায়নের শিক্ষক অশোক ভট্টাচার্যেরও একই মত এই ১০ মিনিট লেখার সময় হিসেবে পেলে পরীক্ষার্থীরা উপকৃত হতেন। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সময়ে কোনো পরিবর্তন আসছে না। তৃতীয় সেমেস্টার হবে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমেস্টার হবে ২ ঘণ্টা ধরে।

READ MORE.....