Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সঙ্গী প্রতারণা করছে- এরকম স্বপ্ন দেখার মানে কী?

সঙ্গী প্রতারণা করছে- এরকম স্বপ্ন দেখার মানে কী?

যে কোনো ধরনের দুঃস্বপ্ন দেখার অনুভূতি ভয়ানক। আর কাছের মানুষকে নিয়ে দেখলে অস্বস্তি আরও বেশি কাজ করে। তবে সঙ্গী প্রতারণা করছে এরকম স্বপ্ন দেখার মানে হতে পারে ভিন্ন।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন নিবাসী স্বপ্ন-বিশ্লেষক ও জ্যোতিষ স্টেফেনি গেইলিং বলেন, “সুখবর হল কোনো স্বপ্নই ভবিষ্যৎ বাণী দেয় না। তবে স্বপ্ন হল অবচেতন মনের প্রতিবিম্ব যা ঘুমের মধ্যে ক্যানভাসে ফুটে ওঠে কোনো অতৃপ্ত অনুভূতি থেকে।”

“সব স্বপ্নেরই কোনো না কোনো মানে থাকে। আবার সঙ্গীকে নিয়ে কোনো স্বপ্ন একবার দেখলে তেমন কোনো মানে থাকে না। তবে একই ধরনের স্বপ্ন বার বার দেখলে অর্থ বোঝার গুরুত্ব পায়।”

প্রতারণার স্বপ্ন দেখার আধ্যাত্মিক অর্থ
সম্পূর্ণভাবে নির্ভর করে যে স্বপ্ন দেখছে তার ওপর। যে বিষয়ে স্বপ্ন দেখছে সেটার ভিন্ন কোনো অর্থ থাকতে পারে। সম্পর্ক ভেঙে যাচ্ছে এরকম স্বপ্ন দেখার মানে এই নয় যে বাস্তব জীবনেও সেটা ঘটছে বা ঘটবে।

“বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্নের কোনো আক্ষরিক অর্থ থাকে না।”

“একইভাবে সঙ্গী প্রতারণা করছে, এরকম স্বপ্ন দেখার কারণ হতে পারে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি বা বিষয়ের আগমন”।

এটা হতে পারে নতুন সন্তান আসায় তার প্রতি সমস্ত মনোযোগ দেওয়ার ফলে স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা ভাটা পড়ার কারণে। আবার হতে পারে যে স্বপ্ন দেখছে তার জীবনে অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেটার প্রভাব।

তাই স্বপ্নের বিষয়বস্তুর ওপর বিশদভাবে নজর দিতে হবে। এমনও হতে পারে সঙ্গীর পরিবর্তে যে স্বপ্ন দেখছে তারই কোনো কারণে এরকম হচ্ছে।

“জাগতিক শক্তির অসামঞ্জস্যতা থেকেও সঙ্গী প্রতারণা করছে ধরনের স্বপ্ন দেখতে পারে মানুষ”। এই ধরনের স্বপ্নের মানে হতে পারে- জীবনের গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে হয়ত অন্য কোনো দিকে নজর দেওয়া হচ্ছে।

সঙ্গীর প্রতারণা বিষয়ক স্বপ্ন দেখার সম্ভাব্য কারণ- এই ধরনের স্বপ্ন বার বার দেখলে এই বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়ের ওপর নজর দেওয়ার পরামর্শ দেন।

যদি অপরিচিত কারও সঙ্গে দেখে: “সঙ্গী প্রতারণা করে অপরিচিত কারও সাথে চলে যাচ্ছে- এরকম স্বপ্ন প্রায়ই দেখার মানে হতে পারে সম্পর্কে কোনো ধরনের অবহেলা চলছে।”

হতে পারে সেটা গুরুত্ব দেওয়ার অবহেলা। যেমন- নতুন চাকরি পাওয়াতে বা কাজের চাপে সংসারে সময় কম দিচ্ছে সঙ্গী বা শারীরিক অন্তরঙ্গতায় ঘাটতি। বিষয় যেটাই হোক এক্ষেত্রে দুই পক্ষের কথা বলা জরুরি।

প্রতারণা করছে প্রাক্তণকে নিয়ে: নিজের প্রাক্তনকে নিয়ে স্বপ্ন দেখা নিয়ে ধাঁধা কাজ করতে পারে। তবে স্বপ্নে যদি আসে সঙ্গী তার প্রাক্তনের সাথে আবার মিলিত হচ্ছে তবে এর অর্থ হতে পারে আরও খারাপ।
“এই ধরনের স্বপ্ন দেখার প্রধান কারণ থাকতে পারে সম্পর্কে অনিরাপত্তা”।

“এটা হতে পারে সম্পর্কে একজন আরেকজনকে প্রতিনিয়ত প্রাক্তনকে নিয়ে গল্প শোনাচ্ছে বা তার সাথে তুলনা করে চলেছে। অথবা কোনো না কোনো ভাবে সঙ্গীর সাথে সেই প্রাক্তনের যোগাযোগ আছে। সেটা হতে পারে কাজের বা অন্য কোনো কারণে।”
এখানেও সরাসরি কথা বলার প্রয়োজন রয়েছে। কারণ মনের দ্বিধা ঝেড়ে ফেলতে দুজন দুজনের প্রতি পরিষ্কার থাকা আবশ্যক।

পরিচিত কাউকে নিয়ে প্রতারণা করছে: বাস্তব জীবনে সম্পর্কে অনিরাপত্তা ও চাপের কারণে মুখ পরিচিত বা চেনাজানা কাউকে নিয়ে সঙ্গী প্রতারণা করছে- এরকম স্বপ্ন দেখার বাস্তবিক মানে হতে পারে সম্পর্কে রয়েছে অনিরাপত্তা ও চাপ। অর্থাৎ সম্পর্কের মাঝে কোথাও একটা ‘কিন্তু’ আছে।

জনপ্রিয় কারও সাথে মিলিয়ে স্বপ্ন দেখলে: সঙ্গী কোনো জনপ্রিয় ব্যক্তির সাথে জড়িয়ে প্রতারণা করছে- এরকম স্বপ্ন দেখলে নিজেকেই আগে কয়েকটি প্রশ্ন করুন।

সম্প্রতি দুজন মিলে সেই জনপ্রিয় ব্যক্তির কোনো কাজ দেখা হয়েছে কি-না? বা তাকে নিয়ে আলাপ হয়েছি কি? কিংবা হতে পারে তার কোনো খবর পড়ে মনে মনে ঈর্ষা অনুভব করেছেন। এক্ষেত্রে উদাহরণ দিতে গিয়ে বলা যায় “ধরা যাক কোনো নারী আরেক জনপ্রিয় নারীর সঙ্গে সঙ্গীকে জড়িয়ে স্বপ্ন দেখলো। হতে পারে সেই নায়িকার সৌন্দর্য্য আপনাকে কোনোভাবে প্রভাবিত করেছে। তখন অবচেতন মনে এক ধরনের ভয় কাজ করতে পারে- এরকম সুন্দর কাউকে দেখলে সঙ্গী হয়ত সেদিকে চলে যাবে। এখানে সম্পর্কে এক ধরনের আস্থাহীনতার লক্ষণ ফুটে ওঠে।”

কাল্পনিক কাউকে নিয়ে দেখা: বাস্তবে নেই এরকম কোনো মানুষের সাথে জড়িয়ে সঙ্গীর প্রতারণামূলক স্বপ্ন দেখার কারণ হতে পারে সম্পর্কে অবিশ্বাস ও বিশ্বাসঘাতকার সন্দেহ। আগে প্রতারণার অভিজ্ঞতা থাকলে বা সম্পর্কে অবহেলিত মনে হলে এই ধরনের স্বপ্ন দেখতে পারে।

সঙ্গীকে বলা ঠিক হবে কি-না?
সম্পর্কের মাত্রার ওপর অনেক কিছু নির্ভর করে। যদি সম্পর্কটা খুবই আন্তরিক, অন্তরঙ্গ ও নির্ভরশীলতার মধ্যে থাকে এক্ষেত্রে সঙ্গীর সাথে স্বপ্নের বিষয়টা আলোচনা করা যেতেই পারে।

READ MORE.....