কয়েকদিন আগেই ইতিহাস রচনা করেছে ভারতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মহিলা ওয়ানডে বিশ্বকাপ জিতে নজির গড়েছে ভারতীয় দল।এই জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার।এবার তিনি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। পাত্র গায়ক পলক মুচ্ছল। বিয়ের মূল অনুষ্ঠানের আগেই হয়ে গেল তাঁর হলদি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের বাকি সদস্যরা ও। নাচে,গানে এই অনুষ্ঠান একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন সকলে।
অনুষ্ঠানে সবার পরনে ছিল হলুদ পোশাক। সবাই একসঙ্গে নাচ,গান করে উদযাপন করেছেন। স্মৃতি মন্ধানা ও তাঁর হবু স্বামী পলাশ মুচ্ছলের বিয়ের আগে হলদি অনুষ্ঠানে এমনই ছবি ধরা পড়েছে। স্মৃতি ও পলাশের এই অনুষ্ঠানে ছিলেন সদ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যা- শেফালি ভার্মা, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাতিল, রেণুকা সিং ঠাকুর, শিবালি শিণ্ডে, রাধা যাদব,জেমাইমা রডরিগেজরা।সকলকে এই অনুষ্ঠানে প্রধান খুলে নাচতে দেখা গেল। পলাশ নিজে সঙ্গীতের সঙ্গে যুক্ত। ফলে তাঁর বিয়ের আগে হলদিতে যে সঙ্গীতের বড় ভূমিকা থাকবে, তা বলাই যায়। হলদি অনুষ্ঠানেও একের পর এক নাচের গান বেজেছে।আর তার মিলিয়ে নেচেছেন সকলে।














