Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সন্দেশখালীর নারীরাই রুখেছে বিজেপির ষড়যন্ত্র:দাবি সুজিত বসুর

সন্দেশখালীর নারীরাই রুখেছে বিজেপির ষড়যন্ত্র:দাবি সুজিত বসুর

২৬ শে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালী এলাকায় প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী জানান, ২০২৪ সালে বিজেপি একটি নীল নকশা তৈরি করেছিল, যাতে বাংলার মাটি ব্যবহার করে রাজ্যকে দোষারোপ ও বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। তবে সেই ষড়যন্ত্র বাংলার মানুষ প্রতিরোধ করেছে। বিশেষ করে সুন্দরবনের মা-বোনেরা সামনের সারিতে থেকে এই চক্রান্ত রুখে দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, সন্দেশখালীর পাড়া পাত্র ও মাঝেরপাড়ার ৮ নম্বর ব্লকের মহিলারা আগের ভুল বুঝে এখন তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি সবাইকে অনুরোধ করেন বাংলার মাটি বাংলার মানুষের জন্য থাকুক এবং বাইরে থেকে আসা যারা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে তাদের প্রতিরোধ করতে হবে।

সুজিত বসু বলেন, স্বাধীনতার সংগ্রামের মাটি ও শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে বাংলার মানুষ সব ধরনের ষড়যন্ত্র রুখে দেবে। তিনি উল্লেখ করেন, ভোটের আগে কোনো ষড়যন্ত্র চলতে থাকলে মানুষ প্রতিবাদ করবে এবং তা সফল হতে দেবে না। মন্ত্রী বলেন, বৈধ ভোটারদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা সুনিশ্চিত করতে তৃণমূল সরকার সব ধরনের ব্যবস্থা নেবে।

সন্দেশখালীর জনসভায় উপস্থিত মানুষজন উচ্ছ্বাসে সাড়া দেন। স্থানীয়দের সহযোগিতা ও নারীদের সক্রিয় ভূমিকা মন্ত্রী বিশেষভাবে প্রশংসা করেছেন। সুজিত বসু আশ্বাস দেন, রাজ্যবাসী একত্রে এগিয়ে আসলে বাংলার মাটিকে সংরক্ষণ ও সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

READ MORE.....