Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সমবায়ের গণনা শেষে নন্দীগ্রামে ব্যাপক উত্তেজনা

সমবায়ের গণনা শেষে নন্দীগ্রামে ব্যাপক উত্তেজনা

বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রবিবার বিকালে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে ঘিরে ছড়ায় উত্তেজনা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ ব্লকের সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূলকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিল বিজেপি। ৯টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এই সমবায় ভোটের ফল ঘোষণার পরেই দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

 

তৃণমূল নেতার ওপর হামলা হয় হ।আমলাকারীদের থেকে আক্রান্ত নেতাকে বাঁচাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। সমবায় সূত্রে জানা গিয়েছে, এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৮৫ জন। মোট ৯টি আসনেই সম্মুখ সমরে ছিল বিজেপি এবং তৃণমূল। তবে গণনার শেষে দেখা যায়, ৯-০ ফলে তৃণমূলকে পর্যুদস্ত করে বোর্ড দখল করেছে বিজেপি। এই জয়কে বিধানসভা ভোটের আগে ‘অক্সিজেন’ হিসেবেই দেখছে গেরুয়া শিবির।

READ MORE.....