গ্রামীন হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের অন্তর্গত বানিবন জগদীশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের। বৃহস্পতিবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাজির নির্দেশে উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ ইলিয়াস এবং যুব সভাপতি পিন্টু মন্ডলের উপস্থিতিতে বোর্ড গঠন হয়। বোর্ড গঠনে সভাপতির দায়িত্ব পান সুকদেব আদক, সহ-সভাপতি শান্তি শেখর প্রামানিক, সম্পাদক অরুন দলুই এবং ম্যানেজার সনৎ কুমার রায়।













