সমর্থকদের জন্য বিরাট ঘোষণা আরসিবির। দীর্ঘ সময়ে আরসিবির সোশাল মিডিয়াও নীরব থেকেছে। কোনও ইস্যুতেই পোস্ট করা হয়নি দলের তরফে। অবশেষে বুধবার নীরবতা ভাঙল আরসিবির সোশাল মিডিয়া হ্যান্ডেলের। দলের তরফে জানানো হল, প্রচণ্ড যন্ত্রণা থেকেই এই নীরবতা। সেই সঙ্গে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘আরসিবি কেয়ার্স’ নামে নতুন উদ্যোগের কথাও ঘোষণা করল চলতি বছরের আইপিএল চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার দলের তরফে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করা হয়েছে। সেখানে জানানো হয়, ‘যে জায়গাটা আগে উচ্ছ্বাস, স্মৃতি আর স্মরণীয় মুহূর্তে ভরে থাকত, ৪ঠা জুনের পর সেই জায়গাটা একেবারে বদলে গিয়েছে। ওইদিন আমাদের সকলের হৃদয় ভেঙেছে। তারপর থেকেই আমরা নীরব থেকেছি। প্রচণ্ড যন্ত্রণা থেকেই এই নীরবতা। অনেক কিছু শুনেছি। সেখান থেকেই ধীরে ধীরে এমন একটা পদক্ষেপ করার কথা ভেবেছি, যেটা কেবল একটা প্রতিক্রিয়া নয়। এমন একটা পদক্ষেপ যার প্রতি আমরা সকলে আস্থা রাখি।















