এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত কর্মসূচি পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হয়েছে। তার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে ভার্চুয়ালি সুবিধা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো সিউড়ি রবীন্দ্র সদনেও এই ভার্চুয়ালি কর্মসূচি পালন করা হয়।যেখানে বীরভূম জেলার প্রায় ৪০০ অধিক গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হলো পাট্টা। যেখানে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমান দ্বীপ এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাপতির কাজল শেখ, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা, এদিন জমির পাট্টা সহ বাড়ি পাট্টা তুলে দেওয়া হলো।
যেখানে একই মঞ্চ থেকে দেখা গেল কাজল অনুব্রত একসাথে তুলে দিলেন জমির পাট্টা। একই হাতে একই মঞ্চ থেকে স্বভাবতই সরকারের এই সুবিধা প্রদান পেয়ে খুশি সেই সকল পাট্টা পাবো দরিদ্র গ্রামের মানুষরা। সিউড়ি, রামপুরহাট, নলহাটি, নানুর, বোলপুর, দুবরাজপুর, রাজনগর সহ একাধিক এলাকার মানুষরা এই পাট্টা পেলেন।













