সাড়ে ছয় ইঞ্চি দৈর্ঘ্যের একটি প্রজাপতির দেখা মিলল পূর্বস্থলী থানার কাষ্ঠশালী সিংপাড়া এলাকায়। সোমবার সকাল দশটা নাগাদ স্থানীয় একটি গাছে এই প্রজাপতির দেখা মেলে। স্থানীয় বাসিন্দারা সেটা দেখতে ভিড় জমায়। পরে গুগুল ঘেঁটে ওই যুবকরা জানতে পারে এটি এক ধরনের মথ। ইংরেজি নাম ইন্ডিয়ান মুন মথ বা ইন্ডিয়ান সিল্ক মথ। বাংলায় রেশম পোকা বলে। তবে এত বড় দৈর্ঘ্যের এই পতঙ্গ সচরাচর দেখা যায় না বলেই ওই যুবকদের দাবি। বিষয়টি তারা কাটোয়ার বনদপ্তরকে জানিয় যাতে এটি সংরক্ষণ করে রাখা যায়। পরে বন কর্মীরা সেটিকে নিয়ে যায়।














