Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে টানটান উত্তেজনা , ৪-৪ গোলে ড্র ভারত-বাংলাদেশ ম্যাচ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে টানটান উত্তেজনা , ৪-৪ গোলে ড্র ভারত-বাংলাদেশ ম্যাচ

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত লড়াই ৪-৪ গোলে ড্রয়ে শেষ হয়েছে। বুধবার থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশি দুই দলই আক্রমণ ও রক্ষণে সমানভাবে লড়াই করেছে । ম্যাচের নবম মিনিটে মঈন আহমেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে তিন মিনিটের মধ্যে আনমল অধিকারীর গোলে ভারত সমতায় ফেরে । ষোড়শ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ; অধিনায়ক রাহবার খান দলের হয়ে দ্বিতীয় গোল করেন । প্রথমার্ধের শেষ মুহূর্তে লালসোয়ামপুইয়ার শট বাংলাদেশের গোলকিপার তুহিনকে বিভ্রান্ত করে গোলে‌ ঢুকে যায় এবং প্রধামার্ধ ২-২ সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রোলুয়াপুইয়ার গোলে ভারত এগিয়ে যায় । কিন্তু মঈনের গোল বাংলাদেশের সমতা ফিরিয়ে আনে ।
৩৬তম মিনিটে রোলুয়াপুইয়া পোস্ট ছেড়ে বেরিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে আবারও ভারতকে এগিয়ে দেন । তখন ও নাটকীয়তা শেষ হয়নি । ভারতের আনমল তালগোল পাকিয়ে বল হারালে তা পেয়ে বাংলাদেশ অধিনায়ক রাহবার ক্ষিপ্রতায় নিখুঁত শটে গোল করে ৪-৪ সমতায় দলকে ফেরান । শেষ পর্যন্ত ম্যাচ ওই ফলেই শেষ হয় ।

READ MORE.....