Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সেপ্টেম্বরে বিধানসভায় বিশেষ অধিবেশন

সেপ্টেম্বরে বিধানসভায় বিশেষ অধিবেশন

সেপ্টেম্বরে বিধানসভায় বিশেষ অধিবেশন । সূত্রের খবর, সেপ্টেম্বরের গোড়ায় তিনদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন করে এসব ইস্যুতে প্রস্তাব আনতে তৎপর রাজ্যের শাসকদল। আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের ১, ২ ও ৪ তারিখ বসবে অধিবেশন। সূত্রের খবর, এই বিশেষ অধিবেশনে ‘বাঙালি হেনস্তা’ নিয়ে নিন্দাপ্রস্তাব আনা হতে পারে। এছাড়া এসআইআরের প্রতিবাদ ও অপরাজিতা বিল নিয়ে আলোচনার সম্ভাবনা।

 

সম্প্রতি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠছে। বাংলায় কথা বললেই জুটছে ‘বাংলাদেশি’ তকমা, সন্দেহের বশে ‘পুশব্যাকে’র ঘটনাও ঘটছে। এনিয়ে বড়সড় প্রতিরোধ গড়ে তুলেছে রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে ব্লকে ব্লকে। বিপদে পড়া পরিযায়ীদের সাহায্য করতে ‘শ্রমশ্রী’ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁরা ফিরে এলে একবছর পর্যন্ত মাসে ৫ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

এই পরিস্থিতিতে ‘বাঙালি হেনস্তা’ নিয়ে প্রস্তাব এনে আলোচনা করতে চায় রাজ্য সরকার। আলোচনায় অংশ নেবেন তৃণমূল এবং বিজেপির বিধায়করা। সেই উদ্দেশে আগামী সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে তিনদিনের জন্য বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। ১, ২ এবং ৪ তারিখ হবে অধিবেশন। মাঝে ৩ তারিখ করমপুজোর জন্য সরকারি ছুটি, বন্ধ থাকবে বিধানসভাও।

READ MORE.....